যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে উড়বে স্বয়ংক্রিয় ড্রোন
প্রথমবারের মতো স্বয়ংক্রিয় ড্রোন পরিচালনার জন্য আমেরিকান রোবোটিকস ইনকর্পোরেটেডকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। আকাশপথে ট্রাফিক কম এমন অঞ্চলে চারশ’ ফুট উচ্চতার মধ্যে বাণিজ্যিক ভাবে ড্রোন পরিচালনার এই অনুমতি দেয়া হয়েছে।
এই অনুমোদনকে ড্রোন শিল্পের চূড়ান্ত মাইলফলক ঘোষণা করেছে আমেরিকান রোবোটিকস। তারা জানিয়েছে, এই সম্মতি তাদের স্কাউট প্রক্রিয়াকে প্রথম এমন ড্রোন প্রযুক্তিতে পরিণত করছে। এর ফলে মানুষ পরিচালককে সাইটে রাখার খরচ বাঁচিয়ে পরিচালনা অব্যাহত রাখা যাবে।
ফেডারেল সংস্থাটি জানিয়েছে, অফসাইট অবস্থান থেকে ‘দৃষ্টিসীমার বাইরে’ মূল্যায়নে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ডেটা সরবরাহ করবে আমেরিকান রোবোটিকস। এ কার্যক্রম পরিবেশগত প্রভাব কমাতে পারবে।